ফেসবুকে হারানো ফলোয়ার ফিরে এসেছে

১২ অক্টোবর, ২০২২ ১৭:০২  
ফেসবুকে ফলোয়ার হারিয়ে বুধবার সকালে যারা আক্ষেপ করছিলেন, তাদের মুখে এখন হাসি ফুটে উঠেছে। বেশিরভাগ ব্যবহারকারী তার ফেসবুক ফলোয়ার ফিরে পেয়েছেন বিকেলের দিকে। মূলতঃ ফেসবুকের বটস আ্যকাউন্ট পরিশুদ্ধি করতে গিয়ে এই গ্লিটজের মুখোমুখি হতে হয়েছিলো ব্যবহারকাররীদের। একেক সময় একেক ব্যবহারকারী ঘণ্টাখানেক এই সমস্যায় পড়েছিলেন। সূত্রমতে, সাধারণের বাইরেও যারা বট অ্যাকাউন্ট দিয়ে ফলোয়ার বাড়িয়েছিলো সেই একাউন্ট গুলোর রিচ ফেসবুক অ্যালগরিদমের এর মাধ্যমে কমিয়ে দেয়। ফলে যারা বট অ্যাকাউন্টের মাধ্যমে অটো ফলোয়ারস নেননি তাদের সমস্যাটি ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি। https://digibanglatech.news/news/international/86349/ এর আগে মঙ্গলবার রাতে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা কমে যায়। যাদের ফলোয়ার ছিল কয়েক লাখ, তাদের ফলোয়ার গিয়ে দাঁড়ায় ১০ হাজারের নিচে। ফলোয়ার হারান ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। তার শত কোটি ফলোয়ার কমে গিয়ে দাঁড়ায় ৯৯২৩ জনে। অবশেষে হারানো ফলোয়ার ফিরে আসতে শুরু করেছে। তবে ব্যবহারকারীদের ফলোয়ার হঠাৎ কমে যাওয়া এবং ফিরে আসার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ফেসবুক তথা মেটা কিছু জানায়নি।